মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে যা বললেন সেলিম - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে যা বললেন সেলিম

  


দি নিউজ লায়নঃ      নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে আঘাত পান তিনি। আর এই বিষয় নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম বলেছেন, আগে অসংখ্যবার তৃণমূল নেত্রী পালে বাঘ পড়েছে বলে রব তুলেছিলেন। এদিনের ঘটনা আবার প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই।


 তিনি বলেছেন, সিপিএম যে কোনও আক্রমণের ঘটনারই নিন্দা করে। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন জেলায় যান তখন আশেপাশের পাঁচটা জেলার পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকেন। তার মধ্যে আক্রমণের ঘটনা ঘটেই বা কি করে!


 এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করে সিপিএম।  অনেকেই মনে করেছিলেন এবারও গুন্ডামি, মস্তানি করে নির্বাচনে জিতবেন। কিন্তু এখনও পর্যন্ত গুন্ডামি, মস্তানি ঘটেনি। এখন হিংসার নাম করে ভাগ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছেন সেলিম।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.